ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
পরিবার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হলেও আমি ভীত নই: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালনের ১৬ মাস পূর্ণ করলেন শফিকুল আলম। এই সময়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি জানিয়েছেন, তার পরিবার নিরাপত্তা নিয়ে শঙ্কিত হলেও তিনি মোটেও ভীত নন। কারণ তিনি দেশের তরুণ প্রজন্মের মাঝে লাখ লাখ ‘হাদি’কে দেখতে পান।
শনিবার (১৩ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
ফেসবুকে প্রেস সচিব লিখেন, ‘আজ আমার এই দায়িত্বের ১৬ মাস পূর্ণ হলো। গতকালকের (শুক্রবার) জঘন্য গুলির ঘটনার পর থেকে ওসমান হাদি আমার চিন্তায় ও প্রার্থনায় আছেন। আমার স্ত্রী, সন্তান এবং ভাইবোনেরা আমার নিরাপত্তা নিয়ে গভীরভাবে চিন্তিত। তারা চান নির্বাচনের আগে যেন আমি বাড়তি সতর্কতা অবলম্বন করি এবং আমার কণ্ঠস্বর কিছুটা নরম করি। তারা ভীত। তবে সত্যি বলতে, আমি নই।’
তিনি দৃঢ়তা প্রকাশ করে বলেন, ‘আমি দেশের যেখানেই যাই, সেখানেই লাখ লাখ হাদিকে দেখতে পাই। হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল—বাংলার কসাইরা—তাদের মধ্যে আর কতজনকে হত্যা করতে পারবে?’
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে শফিকুল আলম বলেন, ‘আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, আবরার ফাহাদের মতো শহীদরা আমাদের প্রেরণা। আনাসের মতো তরুণরা পরিবারকে কথা দিয়েছে, দেশকে ঠিক না করা পর্যন্ত তারা থামবে না। সামনে ধাক্কা আসতে পারে, বিদেশি ও দেশীয় শক্তি বাধা দিতে পারে, কিন্তু এই প্রজন্ম ভয় পায় না। তারা গন্তব্যে পৌঁছাবেই।’
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর