ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
থেমে গেল বড় বিনিয়োগকারীদের মুনাফার তথ্য তদারকি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বড় বিনিয়োগকারীদের মুনাফার তথ্য সংগ্রহ আপাতত স্থগিত করা হয়েছে। ফলে বাজারে বিনিয়োগকারীদের মাঝে তৈরি হওয়া উদ্বেগ কাটবে। সংশ্লিষ্টরা মনে করছেন, বিনিয়োগকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা সুরক্ষায় এ সিদ্ধান্ত একটি ইতিবাচক পদক্ষেপ।
গত ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দেশের দুই স্টক এক্সচেঞ্জের কাছে ৫০ লাখ টাকা বা তার বেশি মুনাফা করা ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা চেয়ে চিঠি দিয়েছিল। তবে চিঠি পাঠানোর পর বিষয়টি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বৃহস্পতিবার সকালে ব্রোকারেজ হাউসগুলোর কাছে তথ্য চেয়ে চিঠি দিলেও বিকেলের মধ্যেই নতুন বার্তা পাঠিয়ে তা স্থগিত করে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আগেই জানিয়েছিল, এমন সংবেদনশীল তথ্য চাওয়ার বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আলোচনার আগে তারা ব্রোকারদের কাছে কোনো চিঠি পাঠাবে না। ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, বিনিয়োগকারীদের আস্থাই বাজারের মূল চালিকাশক্তি। তাই বিনিয়োগকারীদের স্বার্থ অক্ষুণ্ন রাখতে তারা সচেতন সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, জাতীয় বাজেটে শেয়ারবাজার থেকে মূলধনি মুনাফা ৫০ লাখ টাকা ছাড়ালে তার ওপর কর পরিশোধের বিধান রয়েছে। এ কর নিয়মিতভাবে পরিশোধ করা হচ্ছে কিনা, তা যাচাই করার জন্য গত ২৫ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিএসইসিকে তথ্য চেয়ে চিঠি দিয়েছিল।
ব্রোকারেজ হাউসগুলোর পক্ষ থেকেও জানানো হয়েছে, তারা শুরুতে সিএসইর চিঠি পেলেও বিকেলে আর তথ্য পাঠানোর প্রয়োজন নেই বলে নতুন নির্দেশনা পেয়েছেন। এতে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে আসবে মনে করেন তারা।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, এই স্থগিতাদেশ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে ইতিবাচক ভূমিকা রাখবে। চিঠি পাঠানোর কারণে টানা দুই দিন শেয়ারবাজারে বড় ধরনের পতন হয়েছিল, তবে তথ্য সংগ্রহ স্থগিত হওয়ায় ররিবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি