ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের ২৭ লাখ টাকা উধাও
নিজস্ব প্রতিবেদক: বিদেশি খাতের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) বাংলাদেশের ৫৪ জন গ্রাহকের ক্রেডিট কার্ড থেকে অভিনব কায়দায় প্রায় ২৭ লাখ টাকা তুলে নিয়েছে একটি প্রতারক চক্র। আগস্টের শেষ সপ্তাহে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী গ্রাহকদের দাবি, তারা কোনো লেনদেন না করলেও তাদের কার্ড থেকে প্রতিবারে ৫০ হাজার টাকা করে বিকাশ ও নগদের অ্যাকাউন্টে স্থানান্তর হয়ে গেছে এবং দ্রুতই সেই টাকা তুলে নেওয়া হয়েছে।
এই ঘটনার পর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ক্রেডিট কার্ড থেকে বিকাশ ও নগদের মাধ্যমে অর্থ স্থানান্তর (অ্যাড মানি) সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। গ্রাহকদের পাঠানো বার্তায় ব্যাংক জানিয়েছে যে, নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিষয়টি বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।
কয়েকজন ভুক্তভোগী সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। হাসিন হায়দার নামের এক গ্রাহক জানান, তার কার্ড থেকে কারণ ছাড়াই ৫০ হাজার টাকা বিকাশে কেটে নেওয়া হয়েছে। তিনি ওটিপি পেলেও সেটি কারও সঙ্গে শেয়ার করেননি এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই টাকা স্থানান্তরিত হয়ে যায়। তিনি এটিকে ব্যাংকের নিরাপত্তা ত্রুটি বলে দাবি করেছেন। সাদিয়া শারমিন বৃষ্টি নামের আরেক গ্রাহক জানান, সাত বছর ধরে কার্ড ব্যবহার করলেও এবারই প্রথম তিনি প্রতারণার শিকার হয়েছেন এবং তার অ্যাকাউন্ট থেকেও একইভাবে ৫০ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, একাধিক অভিযোগ পাওয়ার পর স্থানীয় ও বৈশ্বিক প্রযুক্তি দল নিরাপত্তা যাচাই করেছে, তবে ব্যাংকের সিস্টেমে কোনো ত্রুটি পাওয়া যায়নি। তাদের দাবি, যেহেতু টাকা স্থানান্তর হয়েছে এমএফএস প্ল্যাটফর্মের মাধ্যমে, তাই দায়ভার পরিষ্কার করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেই।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতারণার মাধ্যমে যেসব বিকাশ ও নগদ অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল, কয়েক মিনিটের মধ্যেই সেখান থেকে টাকা তুলে নেওয়া হয় এবং পরে অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে যায়। এতে প্রমাণিত হয় যে, এই ঘটনার সঙ্গে একটি অভিজ্ঞ প্রতারক চক্র জড়িত।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত