×

ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

বিএনপির ঐতিহাসিক জয়ে মার্কিন দূতাবাসের শুভেচ্ছা

২০২৬ ফেব্রুয়ারি ১৩ ০৯:৪৩:৪৩

বিএনপির ঐতিহাসিক জয়ে মার্কিন দূতাবাসের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়কে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। একই সঙ্গে সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানানো হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ বার্তা দেওয়া হয়। পোস্টে বলা হয়, নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণ অভিনন্দনের দাবিদার।

বার্তায় আরও উল্লেখ করা হয়, বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের জন্য শুভেচ্ছা জানানো হচ্ছে। দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী বলেও জানানো হয়।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত