ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ঢাবিতে কাল অনুষ্ঠিত হবে 'ওমেন্স হেলথ ক্যাম্প'
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯.০০টা থেকে বিকাল ৪.০০টা পর্যন্ত মোকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবন চত্বরে ওমেন্স হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হবে। দুইজন গাইনী বিশেষজ্ঞ নারী চিকিৎসক এই ক্যাম্পে উপস্থিত থাকবেন।
ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে উদযাপন উপলক্ষে নুভিস্তা ফার্মাসিউটিক্যালস-এর সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগ ও ফার্মেসী অনুষদ এই ক্যাম্প আয়োজন করেছে।
ওমেন্স হেলথ ক্যাম্পে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, ইরেগুলার সাইকেল, একনি ও হিরসুটিজম, এন্ডোমেট্রিওসিস, আয়রন ও ভিটামিন ডি ঘাটতি, থাইরয়েড জনিত সমস্যা, স্তন ও জরায়ু ক্যান্সার এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রীর জন্য এই ক্যাম্প উন্মুক্ত থাকবে। নির্ধারিত সময়ে ক্যাম্পে উপস্থিত হয়ে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা