ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
দেশের মাঝারি ও ক্ষুদ্র শিল্পে ইতালির বিনিয়োগ সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়াতে গভীর আগ্রহ প্রকাশ করেছে ইতালি।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টেনিও আলেসান্দ্রে-র সঙ্গে এক বৈঠকে এই আগ্রহের কথা পুনর্ব্যক্ত করা হয়।
বৈঠকে উভয় পক্ষ দু'দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর ও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বাংলাদেশের সঙ্গে ইতালির বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করে বলেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ যেকোনো সময়ের থেকে ভালো। তিনি ইতালির বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
ইতালির রাষ্ট্রদূত অ্যান্টেনিও আলেসান্দ্রে জানান, তার দেশ বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী। তিনি বিশেষ করে মাঝারি ও ক্ষুদ্র শিল্প খাতে ইতালীয় বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরকে উৎসাহিত করার ব্যাপক সম্ভাবনার কথা উল্লেখ করেন। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রফতানি) আব্দুর রহিম খান এবং ডেপুটি হেড অব মিশন ফেডরিকো জাম্পারেল্লিও উপস্থিত ছিলেন। এই বৈঠক দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ