ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
আফগান বিশ্ববিদ্যালয়ে নারী লেখকদের বই নিষিদ্ধ
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলিতে নারী লেখকদের বই ও নারী বিষয়ক শিক্ষাসাহিত্য নিষিদ্ধ করা হয়েছে। দেশটির ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান জানিয়েছে, এসব বই এবং বিষয়গুলো “শরিয়াহ ও সরকারের নীতির সঙ্গে সাংঘর্ষিক” হওয়ায় এগুলো পাঠ্যক্রম থেকে সরানো হয়েছে। এই নতুন বিধিনিষেধের ফলে নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা কার্যক্রমে মারাত্মক প্রভাব পড়তে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মোট ৬৮০টি বইয়ের মধ্যে ১৪০টি নারী লেখকের লেখা। তালেবান কর্তৃপক্ষ এসবকে সরাসরি নিষিদ্ধ ঘোষণা করেছে। নিষিদ্ধ তালিকায় রয়েছে ‘সেফটি ইন দ্য কেমিক্যাল ল্যাবরেটরি’-র মতো পাঠ্যপুস্তকও।
শুধু নারী লেখকের বই নয়, ইরানি লেখক ও প্রকাশকেরও ৩১০টি বইকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তালেবান বলছে, এর উদ্দেশ্য আফগান শিক্ষাব্যবস্থায় “ইরানি কনটেন্ট প্রবেশ ঠেকানো”।
এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোকে ১৮টি নির্দিষ্ট বিষয়ও পড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। এদের মধ্যে নারী বিষয়ক ৬টি বিষয় অন্তর্ভুক্ত, যেমন জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট, দ্য রোল অব উইমেন ইন কমিউনিকেশন এবং উইমেন’স সোশোলজি।
অধ্যাপকরা বলছেন, বইগুলো সরালে আফগান উচ্চশিক্ষায় বড় ধরনের শূন্যতা তৈরি হবে। কাবুল বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক জানিয়েছেন, নতুন পাঠ্যসূচি মেনে নিজস্ব অধ্যায় তৈরি করা ছাড়া বিকল্প নেই, তবে প্রশ্ন থেকে যাচ্ছে এগুলো বৈশ্বিক মান রক্ষা করতে পারবে কি না।
তালেবান দাবি করছে, তারা “আফগান সংস্কৃতি ও শরিয়াহর ব্যাখ্যা অনুযায়ী” নারীর অধিকারকে সম্মান করে, তবে বাস্তবে নারীর শিক্ষা ও চিন্তাভাবনা নিয়ন্ত্রণের বিধিনিষেধের ফলে নারী শিক্ষার্থীরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ