ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
স্থিতিশীল বাজারে হঠাৎ ছন্দপতন, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের শুরু থেকেই শেয়ারবাজারের স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে। স্বাভাাবিক উত্থান-পতনের মধ্য দিয়ে লেনদেন হচ্ছে। এমন অবস্থায় বাজারে বিনিয়োগকারীদের অংশ গ্রহণ বেড়েছে। ধারাবাহিকভাব সূচক ও লেনদেন বাড়ায় বিনিয়োাগকারীরাও লোকসান কাটিয়ে মুনাফা তুলতে শুরু করেছিল। যে কারণে সূচক ও লেনদেনে নতুন নতুন উচ্চতা তৈরি হচ্ছে। কিন্তু গত সপ্তাহের শুরু থেকে সেই স্থিতিশীলতায় ছন্দপতন ঘটে। ক্রমান্বয়ে সূচক ও লেনদেন কমতে থাকে। এতে বিনিয়োগকারীরাও কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। যে কারণে বিনিয়োগকারীরা এখন সতর্কতার সাথে লেনদেন করছে। যার ফলে বাজারে সূচক ও লেনদেন কিছুটা ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসইতে সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। লেনদেন শুরু প্রথম ১০ মিনিটের মধ্যে সুচক আগের দিনের তুলনায় ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৫৪১ পয়েন্টে। এরপর সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা যায়। কিন্ত দুপুর দেড়টার পর সূচকের টানা পতন ঘটে, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। দিনের শুরুতে লেনদেনে চাঙ্গাভাব থাকায় দিনশেষে সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে। যদিও লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭.২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৯২.৩৪ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৯১.২৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৭.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৭.১২ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১২৩টির দর বেড়েছে, ১৮৯টির দর কমেছে এবং ৮৪টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৭৩৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৬৭৪ কোটি ১৩ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৬৩ কোটি ৪৪ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
এদিন সিএসইতে ২২ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১১ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭০টির, কমেছে ৮৯টির এবং পরিবর্তন হয়নি ৩৭টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮.১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪১৫.৯৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৫৫.২৬ পয়েন্ট বেড়েছিল।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র নতুন কমিটি ঘোষণা
- ঢাবির নতুন প্রো-ভিসি ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী
- আজ বিশ্ব মা দিবস
- সাদিক কায়েমের বিয়ে নিয়ে যা জানা গেছে
- ১:৮ অনুপাতে নতুন পে স্কেল, বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা
- মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নিয়ে মিশার সহায়তা চাইলেন ওমর সানী
- ব্যবসায় বড় লাফ ইউসিবি ও লিন্ডে বিডির
- মিউচুয়াল ফান্ডে নতুন যুগের শুরু: গাইডলাইন প্রকাশ করল বিএসইসি
- নবম পে স্কেলে বেতন কাঠামো কত নির্ধারণ করা হয়েছে?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ মে)
- মাদ্রাসায় যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের দাবি এমজেএফের
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- দেশে বাড়লো সোনার দাম
- ঢাবির নতুন প্রো-ভিসি আলমোজাদ্দেদী আলফেছানীর যোগদান