ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
কাতারে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা ও নিরাপত্তা পরামর্শ
কাতারে অবস্থানরত বাংলাদেশিদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। এছাড়াও ইসরায়েলের হামলার ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার না করার জন্যও সতর্ক করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাতারে অবস্থিত বাংলাদেশের দূতাবাস থেকে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দোহায় ইসরাইলের মিসাইল হামলার পর পরিস্থিতি অনিশ্চিত হওয়ায় কাতারে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হচ্ছে। জরুরি প্রয়োজনের বাইরে কোনো কার্যক্রম বা চলাফেরা এ সময় এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
দূতাবাস আরও জানিয়েছে, কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার পাশাপাশি কাতার সরকারের নির্দেশনা অনুযায়ী চলা আবশ্যক। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিস্থিতি সংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা কাতারের আইন অনুসারে অবৈধ, তাই এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
জরুরি প্রয়োজনে বাংলাদেশিদের দূতাবাসের হটলাইন নম্বর +৯৭৪ ৩৩৬৬২০০০ এবং ইমেইল [email protected]এ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ