ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
শেয়ারবাজার কাঁপাল ১০ কোম্পানির শেয়ার
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে আজ হঠাৎ করেই বড় ধরনের ধাক্কা লেগেছে। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের তীব্র পতনে বিনিয়োগকারীরা হতবাক হয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স দিন শেষে নেমে এসেছে ৫ হাজার ৫৩৮.২৫ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে কম ৮৯.৩৩ পয়েন্ট। বাজার বিশ্লেষকদের মতে, আজকের এ রেকর্ড পতনের পেছনে মূল ভূমিকা রেখেছে ১০টি কোম্পানি। বিষয়টি উঠে এসেছে লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টালের প্রতিবেদনে।
কোম্পানিগুলো হলো- ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, ওয়ালটন হাইটেক, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক, লাফার্জহোলসিম, প্রাইম ব্যাংক, গ্রামীণ ফোন এবং বিকন ফার্মা। আজ এই ১০ কোম্পানি ডিএসইর সূচক থেকে প্রায় ৩৬ পয়েন্ট মাইনাস করেছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট কমিয়েছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটি আজ ডিএসইর সূচক থেকে প্রায় ৭ পয়েন্ট। এদিন ব্যাংকটির শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বা ২.২৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭৩ টাকায়। ব্যাংকটির শেয়ার দর ৭২ টাকা ৭০ পয়সা থেকে ৭৪ টাকা ৯০ পয়সায় উঠানামা করে। দিনশেষ ব্যাংকটির ১২ কোটি ৭৬ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর সূচক দ্বিতীয় সর্বোচ্চ কমিয়েছে ইসলামী ব্যাংক। ব্যাংকটি আজ ডিএসইর সূচক থেকে প্রায় ৬ পয়েন্ট। এদিন ব্যাংকটির শেয়ার দর ১ টাকা বা ২.৪২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪০ টাকা ৩০ পয়সায়। ব্যাংকটির শেয়ার দর ৪০ টাকা ২০ পয়সা থেকে ৪১ টাকা ৮০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষ ব্যাংকটির ২ কোটি ২৬ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট কমিয়েছে ওয়ালটন হাইটেক। কোম্পানিটি আজ ডিএসইর সূচক থেকে প্রায় ৫ পয়েন্ট। এদিন কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা ৯০ পয়সা বা ২.৩০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৬৩ টাকা ৮০ পয়সায়। কোম্পানিটির শেয়ার দর ৪৬২ টাকা ৭০ পয়সা থেকে ৪৮৮ টাকায় উঠানামা করেছে। দিনশেষ কোম্পানিটির ৪ কোটি ৮৯ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- স্কয়ার ফার্মা প্রায় ৪ পয়েন্ট, বেক্সিমকো ফার্মা প্রায় ৩ পয়েন্ট, সিটি ব্যাংক ৩ পয়েন্ট, লাফার্জহোলসিম প্রায় ৩ পয়েন্ট, প্রিমিয়ার ব্যাংক ২ পয়েন্টের বেশি, গ্রামীন ফোন ২ পয়েন্ট এবং বিকন ফার্মা ২ পয়েন্ট কমিয়েছে।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি