ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
এমজেএল পেল শিপিং খাতে বৈদেশিক মুদ্রার রেকর্ড ঋণ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শিপিং ও পেট্রোলিয়াম খাতে এখন পর্যন্ত সর্ববৃহৎ একক বৈদেশিক মুদ্রার ঋণ দিয়েছে ব্র্যাক ব্যাংক। দুটি বিশাল সমুদ্রগামী ট্যাংকার কেনার জন্য প্রায় ১ হাজার ১৭০ কোটি টাকা (৯৫.৭৭ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ পেয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত মবিল যমুনা লুব্রিক্যান্টস (এমজেএল বাংলাদেশ)।
সম্প্রতি রাজধানীর মবিল হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংক্রান্ত চুক্তি সই হয়। চুক্তিতে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খান এবং এমজেএল বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুকুল হোসেন স্বাক্ষর করেন। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়া এম হাসান এবং এমজেএল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী।
এই ঋণের অর্থে এমজেএল বাংলাদেশ ইতোমধ্যেই বহরে যুক্ত করেছে ‘এমটি ওমেরা গ্যালাক্সি’ নামের একটি তেলবাহী ট্যাংকার। প্রায় ১ লাখ ১৬ হাজার ডেডওয়েট টন ধারণক্ষমতার এ জাহাজটি বর্তমানে বাংলাদেশের পতাকাবাহী সবচেয়ে বড় সমুদ্রগামী জাহাজ। এটি দেশীয় ও আন্তর্জাতিক পেট্রোলিয়াম কোম্পানির জন্য পরিবহন সেবা দেবে।
এছাড়াও, প্রতিষ্ঠানটি আরও একটি ‘আফ্রাম্যাক্স’ ট্যাংকার কেনার উদ্যোগ নিয়েছে। ‘এমটি ওমেরা লিবার্টি’ নামের এই জাহাজটি বর্তমানে বিদেশের একটি জাহাজ নির্মাণ কারখানায় তৈরি হচ্ছে।
ব্র্যাক ব্যাংকের এমডি তারেক রেফাত উল্লাহ খান বলেন, এই ঋণ শুধু এমজেএলকেই নয়, বরং পুরো দেশকেই নতুন এক সম্ভাবনার দ্বার খুলে দেবে। এটি বাংলাদেশের সামুদ্রিক লজিস্টিক সক্ষমতা বাড়াবে, আন্তর্জাতিক বাণিজ্যকে গতিশীল করবে এবং বৈদেশিক মুদ্রা প্রবাহ বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।
এমজেএল বাংলাদেশের জন্য এই চুক্তি বহরে আধুনিক জাহাজ সংযোজনের পথ সুগম করেছে, যা দেশের সামুদ্রিক বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে নতুন মাইলফলক স্থাপন করবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের