ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইতিহাস গড়ে ২০২৬ বিশ্বকাপে স্থান করে নিল মরক্কো
স্পোর্টস ডেস্ক: মরক্কো ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে আফ্রিকার প্রথম দল হিসেবে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। ঘরের মাঠে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে তারা শুক্রবার নাইজারের বিরুদ্ধে ৫-০ গোলে জয় নিয়ে ইতিহাস গড়েছে।
ম্যাচের শুরু থেকেই মরক্কোর আধিপত্য ছিল স্পষ্ট। প্রথমার্ধেই ইসমাইল সাইবেরির জোড়া গোলের মাধ্যমে স্বাগতিকরা এগিয়ে যায়। এরপর নাইজারের আবদুল-লতিফ লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লে ১০ জনের প্রতিপক্ষের বিপক্ষে পুরো ম্যাচ নিয়ন্ত্রণে চলে আসে মরক্কোর হাতে।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে মরক্কো। আয়ুব এল কাবি, হামজা ইগামানে এবং আজেদ্দিন উনাহি গোল করে নাইজারের রক্ষণভাগ ভেঙে দেন। শেষ পর্যন্ত ৫-০ ব্যবধানে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
এই জয়ের পর মরক্কো ৬ ম্যাচে ৬ জয় নিয়ে গ্রুপ ‘ই’-তে শীর্ষে রয়েছে। এর মাধ্যমে তারা যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ৪৮ দলের বিশ্বকাপে ১৭তম দল হিসেবে নাম লেখালো।
মরক্কো ২০২২ সালের কাতার বিশ্বকাপে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে ওঠে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল। এই জয় তাদের আফ্রিকান ফুটবলের মর্যাদা আরও উজ্জ্বল করেছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত