ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
বসুন্ধরা কিংসের ওপর ফিফার নিষেধাজ্ঞা
আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে দেশের ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। তবে নতুন মৌসুমের আগেই ফিফা বসুন্ধরা কিংস ক্লাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। নিষেধাজ্ঞাটি কার্যকর হয়েছে ২৭ আগস্ট থেকে, যদিও দলবদলের সময়সীমা ১৪ আগস্টে শেষ হয়েছিল।
ফিফা সাধারণত খেলোয়াড়দের সঙ্গে আর্থিক বিরোধ বা ক্লাব নীতিমালা লঙ্ঘনের কারণে ক্লাবগুলোকে নিষেধাজ্ঞার আওতায় আনে। তবে এই ক্ষেত্রে বসুন্ধরা কিংসকে কোন কারণে নিষিদ্ধ করা হয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি। এর ফলে আগামী তিন দলবদলে তারা নতুন কোনো খেলোয়াড় নিবন্ধন করতে পারবে না। নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগ থাকলেও, তার জন্য ফিফার সঙ্গে সব ধরনের সমস্যার সমাধান করতে হবে।
এদিকে, দলের নতুন মৌসুমের প্রস্তুতির সময় মাসখানেক আগে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবও নিষেধাজ্ঞার শিকার হয়েছিল। তখন তাদের দল গড়া নিয়ে অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত সেই বাধা কাটিয়ে তারা এবারের প্রিমিয়ার লিগে অংশ নিচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে