ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিশেষ ফ্লাইটে যুক্তরাজ্য ফেরত পাঠালো ১৫ বাংলাদেশিকে
যুক্তরাজ্য সরকার অবৈধ বাংলাদেশি অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
শুক্রবার (২৯ আগস্ট) একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে ১৫ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
কূটনৈতিক সূত্র জানায়, HFM851 ফ্লাইটটি বৃহস্পতিবার (২৮ আগস্ট) স্থানীয় সময় রাত ৯টায় লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে যাত্রা করে এবং ইসলামাবাদ হয়ে শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় অবতরণ করে।
বাংলাদেশ হাইকমিশনের কনসুলার শাখা নিশ্চিত করেছে যে ফেরত আসা এসব যাত্রীর জন্য ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছিল। তাদের মধ্যে কিছু বৈধ পাসপোর্টধারী থাকলেও, অন্যদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। ফেরত আসা এই অভিবাসীদের বিরুদ্ধে যুক্তরাজ্যে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
যাত্রী তালিকা থেকে জানা যায়, ফেরত আসা ব্যক্তিরা মূলত সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, নোয়াখালী এবং ঢাকার বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের মধ্যে নারীও রয়েছেন। ট্রাভেল পারমিটের নথি ঘেঁটে জানা গেছে, ১৫ জনের মধ্যে অন্তত ছয়জনের কোনো নির্দিষ্ট পেশা ছিল না। বাকিদের কেউ কেউ যুক্তরাজ্যে ওয়েটার হিসেবে কাজ করতেন, আবার কেউ ছিলেন শিক্ষার্থী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত