ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
জেনে নিন ভেজানো কাঠবাদামের ৭ উপকারিতা
বাদাম আমাদের শরীরের জন্য একটি অত্যন্ত উপকারী খাবার। বিভিন্ন ধরনের বাদামের মধ্যে কাঠবাদাম সবচেয়ে বেশি পুষ্টিগুণ সম্পন্ন। তবে এর সর্বোচ্চ উপকারিতা পেতে হলে এটি ভিজিয়ে খাওয়া জরুরি। কাঠবাদাম ভিজিয়ে রাখলে এর ভেতরের ফাইটিক অ্যাসিড ভেঙে যায়, যা শরীরের জন্য প্রয়োজনীয় খনিজ উপাদান যেমন ম্যাগনেসিয়াম ও আয়রন শোষণে সাহায্য করে।
চলুন, প্রতিদিন সকালে খালি পেটে ভেজানো কাঠবাদাম খেলে কী কী উপকার মিলবে, তা জেনে নেওয়া যাক:
১. পুষ্টি শোষণ বৃদ্ধি:কাঠবাদাম ভিজিয়ে রাখলে এর ভেতরের ফাইটিক অ্যাসিড ভেঙে যায়। ফলে শরীর সহজে ম্যাগনেসিয়াম, আয়রন এবং জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান শোষণ করতে পারে।
২. রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ:নিয়মিত ভেজানো কাঠবাদাম খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এটি ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী।
৩. মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি:কাঠবাদাম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। এর পুষ্টি উপাদানগুলো স্মৃতিশক্তির উন্নতি ঘটায় এবং মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে।
৪. হার্টের স্বাস্থ্য সুরক্ষা:কাঠবাদামে থাকা পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন-ই হার্টের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। এই উপাদানগুলো হৃদরোগের ঝুঁকিও কমায়।
৫. ওজন নিয়ন্ত্রণ:কাঠবাদামে প্রচুর পরিমাণে ফাইবার ও প্রোটিন থাকে, যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। তাই এটি ওজন নিয়ন্ত্রণের জন্য একটি দারুণ খাবার।
৬. ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধি:ভিটামিন-ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ভেজানো কাঠবাদাম ত্বককে উজ্জ্বল এবং চুলকে স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে।
কাঠবাদাম খাওয়ার সঠিক নিয়ম:কাঠবাদাম খাওয়ার আগে এটি ৮-১২ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর বাদামের বাদামি খোসা ছাড়িয়ে খেতে হবে, কারণ এই খোসায় ফাইটিক অ্যাসিড থাকে যা পুষ্টি শোষণে বাধা দেয়। একদিনে ৭-৮টির বেশি কাঠবাদাম খাওয়া উচিত নয়, কারণ অতিরিক্ত খেলে হজমে সমস্যা হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?