ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ও ভেন্যু ঘোষণা
২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে। শুক্রবার (২৩ আগস্ট) স্থানীয় সময় হোয়াইট হাউসে আয়োজিত এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ড্র অনুষ্ঠিত হবে ওয়াশিংটনের কেনেডি সেন্টারে যা মূলত একটি পারফর্মিং আর্টস ভেন্যু। অনুষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে ধারণা করা হয়েছিল ড্র অনুষ্ঠিত হবে লাস ভেগাসে—যেখানে ১৯৯৪ বিশ্বকাপের ড্রও হয়েছিল। তবে শেষ পর্যন্ত আয়োজকরা ভেন্যু হিসেবে বেছে নিয়েছেন রাজধানী ওয়াশিংটনকে।
ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ হতে যাচ্ছে আসন্ন আসরটি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ২০২৬ বিশ্বকাপে অংশ নেবে মোট ৪৮টি দেশ। প্রতিযোগিতায় হবে ১০৪টি ম্যাচ। এ বিষয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “এটি হবে ১০৪টি সুপার বোলের সমান।”
ড্র ঘোষণা উপলক্ষে হোয়াইট হাউসে ট্রাম্পের পাশে উপস্থিত ছিলেন ইনফান্তিনো। তিনি জানান, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে সারা বিশ্বে এবং একসঙ্গে অন্তত এক বিলিয়ন মানুষ তা উপভোগ করবে।
ফিফার নিয়ম অনুযায়ী, ৪৮ দলকে ১২টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল এবং সেরা আটটি তৃতীয় দল যাবে নকআউট পর্বে।
অনুষ্ঠানে বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে রসিকতা করে ট্রাম্প বলেন, “আমি কি এটা রেখে দিতে পারি?”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান