ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
বাচ্চাদেরও হতে পারে ফ্যাটি লিভার, সুস্থ রাখতে যা করণীয়
বর্তমানে বাচ্চাদের মধ্যেও ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিচ্ছে। তবে অভিভাবকরা শুরু থেকেই কিছু সতর্ক মেনে চললে শিশুদের লিভার সুস্থ রাখা সম্ভব। ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে দৈনন্দিন জীবনযাত্রায় বাচ্চাদের কিছু পরিবর্তন আনা জরুরি।
মূলত খাবারের তালিকায় সামান্য পরিবর্তন আনা এবং নিয়মিত শারীরিক কার্যকলাপে অংশগ্রহণ করলেই বাচ্চাদের ফ্যাটি লিভারের সমস্যা এড়ানো সম্ভব।
কোন কোন নিয়ম মেনে চললে বাচ্চাদের শরীরে থাবা বসাবে না ফ্যাটি লিভারের সমস্যা, চলুন জেনে নেওয়া যাক-
খাওয়াদাওয়ার ক্ষেত্রে নিয়ম
বাচ্চাদের খাবার সবসময় ব্যালান্সড ডায়েটের হওয়া উচিত। অর্থাৎ তাদের সুষম আহার দিতে হবে, যাতে শরীরে কোনো উপাদানের ঘাটতি বা আধিক্য না হয়। শাক-সবজি, মাছ, মাংস, ডিম, ফল এবং দুধ সবই বাচ্চাদের খাদ্য তালিকায় থাকা জরুরি।
সুষম আহারের মাধ্যমে শরীরে ভিটামিন, প্রোটিন, মিনারেলস ও অন্যান্য নিউট্রিয়েন্ট সঠিক মাত্রায় বজায় থাকে। অতিরিক্ত তেলযুক্ত, ভাজাপোড়া বা মসলাদার খাবার বাচ্চাদের দেওয়া উচিত নয়, কারণ এগুলো তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
বাচ্চাদের কখনোও অতিপেট ভরিয়ে খাবার খাওয়ানো ঠিক নয়। যদি বাচ্চা না চায়, জোর করে কিছু খাওয়ানো উচিত নয়। একবারে বেশি খাবার না খাওয়ানোই ভালো; বরং ছোট ছোট ভাগে বারবার খাবার দেওয়াই উত্তম।
বাচ্চারা স্বতঃস্ফূর্তভাবে পানি কম খায়, তাই অভিভাবকদের দায়িত্বের বিষয় হলো তাদের প্রতিদিন সঠিক পরিমাণে পানি খাওয়ানো। যথেষ্ট পানি পেলে শরীর স্বাভাবিকভাবে সুস্থ থাকে।
ফ্যাটি লিভারের সমস্যা অতিরিক্ত ওজন বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত। ফ্যাটি লিভার হলে ওজনও অস্বাভাবিকভাবে বাড়তে পারে। তাই বাচ্চাদের ওজন নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি।
অতিরিক্ত মিষ্টি, চকোলেট, কেক, পেস্ট্রি, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম ইত্যাদি খাবার বাচ্চাদের খুব বেশি খেতে দেবেন না। অল্প পরিমাণে খাওয়া যেতে পারে, কিন্তু অতিরিক্ত নয়।
ছোট থেকেই শরীরচর্চার অভ্যাস করান
প্রতিদিনই বাচ্চাদের শরীরচর্চা করা জরুরি। বাচ্চাদের জন্য সবচেয়ে ভালো যোগাসন অভ্যাস করা। তবে প্রশিক্ষকের বন্দোবস্ত করে তবেই সন্তানকে শরীরচর্চা করতে পাঠান। বাড়িতেই যোগাসন করতে পারে প্রতিদিন। এ ছাড়া ফ্রি-হ্যান্ড একসারসাইজ, মেডিটেশন নিয়মিত এসব অভ্যাস করলেও কিন্তু সুস্থ থাকবে বাচ্চাদের শরীর। দেখা দেবে না ফ্যাটি লিভারের সমস্যা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ