ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
সফল হার্ট সার্জারির পর জামায়াত আমির শারীরিকভাবে স্থিতিশীল
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (২৮ জুলাই) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চারটি বাইপাস সার্জারি করা হয়। তার চিকিৎসায় সার্বিক বিষয়ে নেতৃত্ব দেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির।ডা. জাহাঙ্গীর গণমাধ্যমকে জানান, “সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। চারটি ব্লকে বাইপাস করা হয়েছে। ইনশাআল্লাহ, সাত দিনের মধ্যে তিনি বাড়িতে যেতে পারবেন।
তবে শনিবার সকাল পৌনে ৭টার দিকে ডা. শফিকুর রহমানকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং সাড়ে ৮টার দিকে অস্ত্রোপচার শুরু হয়। অপারেশন প্রায় চার ঘণ্টা ধরে চলে।
শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, এনজিওগ্রাম পরীক্ষায় দেখা গেছে, ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে মোট ছয়টি ব্লক রয়েছে। এর মধ্যে তিনটি ব্লক ৮৬ শতাংশ পর্যন্ত বন্ধ ছিল যাতে মারাক্ত ঝঁকি ছিলো। সার্জারির আগে দেশবাসীর কাছে তার সুস্থতা ও সফল অস্ত্রোপচারের জন্য দোয়া চাওয়া হয়।
অপারেশনের আগের দিন, শুক্রবার, ইউনাইটেড হাসপাতালে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যান অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এবং জামায়াতের শহীদ নেতাদের পরিবারের সদস্যরা। তারা আল্লাহর কাছে জামায়াত আমিরের দ্রুত আরোগ্য কামনায় দোয়া করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় নেতাকর্মীরা ,সমর্থক ও জামায়াতের অফিসিয়াল ফেসবুক পেজেও ডা. শফিকুর রহমানের সার্জারির বিষয়টি জানিয়ে দেশবাসীর কাছে দোয়ার অনুরোধ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি