ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
নিজস্ব প্রতিবেদক: আজ এক কোম্পানির শেয়ারের অস্বাভাবিক আচরণ পুরো শেয়ারবাজারকে প্রভাবিত করেছে। কারসাজির ওরিয়ন ইনফিউশনের শেয়ার দিনের শুরুতে স্বাভাবিক অবস্থায় থাকলেও, এক ঘণ্টার মধ্যে হঠাৎ অস্থির হয়ে ওঠে। এর সঙ্গে সঙ্গে অন্যান্য শেয়ারের দরেও নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, এদিন ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেনের মধ্যভাগ থেকেই অস্থিরতায় পড়ে যায়। অস্বাভাবিক সেল প্রেসারে এক পর্যায়ে শেয়ারটির ক্রেতা উধাও হয়ে এবং হঠাৎ করে বাজারে আতঙ্ক সৃষ্টি হয়। এক পর্যায়ে পাঁচ লাখের বেশি শেয়ার ক্রেতার ভূমিকায় দাঁড়িয়ে যায়। এ ধরনের বিশাল পরিসরের বিক্রি বাজারের জন্য অনাকাঙ্ক্ষিত এবং একেবারে অস্বাভাবিক ঘটনা হিসাবে দেখছেন বাজার বিশ্লেষকরা।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, এত বড় বিনিয়োগকারীর বিক্রি এবং ক্রেতার অভাবে সাধারণ বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়ে। এতে গণহারে অন্যান্য শেয়ারের দর কমতে থাকে। দিনের শেষভাবে বেশিরভাগ শেয়ারের দাম পতনের দিকেই লেনদেন শেষ হয় এবং ভালো-মন্দ বহু শেয়ার দলবেঁধে ক্রেতাশূন্য অবস্থায় চলে যায়।
তবে বিশ্লেষকরা মনে করছেন, বাজারের এমন সাময়িক অস্থিরতা দীর্ঘমেয়াদে বড় ক্ষতি সৃষ্টি করবে না। কিছুটা আতঙ্ক সত্ত্বেও মৌলিকভাবে শক্তিশালী কোম্পানিগুলোর শেয়ার দ্রুতই স্থিতিশীলতা ফিরে পাবে। বিশেষ করে যেসব বিনিয়োগকারী দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে বাজারে রয়েছেন, তারা এই সময়ে সুযোগ দেখে শক্তিশালী শেয়ার সংগ্রহ করতে পারেন।
তবে শেয়ারবাজারে আজকের ঘটনা নতুন করে সতর্ক হওয়ার বার্তা দিয়েছে। বিনিয়োগকারীদের উচিত এমন সময়ে বাজারের গুজব ও কৃত্রিম চাপকে গুরুত্ব না দিয়ে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়া। বাজার অস্থির হলেও সাময়িক এই ধাক্কা মোকাবেলায় প্রস্তুতি থাকা আবশ্যক।
বাজার বিশ্লেষকরা বলছেন, ওরিয়ন ইনফিউশনের আজকের অস্বাভাবিক লেনদেনকে গুরুত্বের সঙ্গে তদন্ত করা জরুরি। এক পর্যায়ে শেয়ারের ক্রেতাশূন্য হওয়া এবং এর প্রভাবে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়া স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, যে এটি শুধু স্বাভাবিক বাজার ওঠানামা নয়, বরং কিছু প্রভাবশালী বিনিয়োগকারীর দায়িত্বহীন আচরণের ফলে অনাহুত উত্তেজনা সৃষ্টির ফল। তাই বাজার নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শেয়ারটির লেনদেনের পটভূমি, বড় পজিশনের তথ্য এবং সম্ভাব্য কারসাজি বা নিয়মভঙ্গের দিকগুলো খতিয়ে দেখতে হবে। এর মাধ্যমে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষিত রাখা এবং বাজারে পুনঃস্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা