ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
এজিএম নিয়ে জরুরি ঘোষণা দিয়েছে দুলামিয়া কটন
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড তাদের পূর্বে স্থগিত হওয়া ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের নতুন সময়সূচি ঘোষণা করেছে।
রোববার (১৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএসই জানায়, কোম্পানিটির ৩৮তম এজিএম আগামী ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। সভা শুরু হবে সকাল ১১টায়। এর আগে গত ৩ ডিসেম্বর নির্ধারিত এজিএম অনিবার্য কারণে স্থগিত করা হয়েছিল।
এবারও এজিএমটি হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করা হচ্ছে। সরাসরি উপস্থিতির জন্য সভাস্থল নির্ধারণ করা হয়েছে রাজধানীর বীর উত্তম সি. আর. দত্ত রোডের অ্যাঙ্কর টাওয়ারের (৫ম তলা) কার্যালয়। পাশাপাশি শেয়ারহোল্ডাররা অনলাইনে যুক্ত হওয়ার সুযোগ পাবেন নির্ধারিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে।
অনলাইনে অংশগ্রহণে আগ্রহী শেয়ারহোল্ডারদের জন্য ভার্চুয়াল সভার লিংক সরবরাহ করা হয়েছে। নির্ধারিত সময়ে লিংকে প্রবেশ করে তারা সভার কার্যক্রমে অংশ নিতে পারবেন।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার প্রস্তাব এ এজিএমে উপস্থাপন করা হবে।
জুয়েল/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)