ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন ছাড়াল ৩ লাখ ৭০ হাজার
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশ থেকে ভোট প্রদানের জন্য নির্বাচন কমিশনের (ইসি) চালু করা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসীদের নিবন্ধন ৩ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) বেলা ১১টা পর্যন্ত ইসির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ৩ লাখ ৭০ হাজার ৫৪২ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৪৫ হাজার ৫১৭ জন এবং নারী ভোটার ২৫ হাজার ২৫ জন।
গত ১৯ নভেম্বর থেকে এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম শুরু হয়, যা চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। ইসি সূত্রে জানা গেছে, যারা ইতিমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের সংশ্লিষ্ট ঠিকানায় গত ৯ ডিসেম্বর থেকে ব্যালট পেপার পাঠানো শুরু করেছে কমিশন।
এবারই প্রথম আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে ভোটগ্রহণের উদ্যোগ নিয়েছে ইসি। প্রবাসী বাংলাদেশি ছাড়াও আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা এই অ্যাপে নিবন্ধন করে ভোট দিতে পারবেন। নিয়ম অনুযায়ী, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠানো হবে। ভোটাররা ভোট দেওয়ার পর ফিরতি খামে তা রিটার্নিং কর্মকর্তার কাছে ফেরত পাঠাবেন।
যুক্তরাষ্ট্র, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, ব্রাজিল, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি। সংস্থাটির লক্ষ্য, এই নতুন পদ্ধতির মাধ্যমে অন্তত ৫০ লাখ প্রবাসীর ভোট নিশ্চিত করা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ