ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ভিপি সাদিক
'স্বাধীন দেশেও অনেক বুদ্ধিজীবী ফ্যাসিবাদের পক্ষে কাজ করেছেন'
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম মন্তব্য করেছেন যে, স্বাধীন দেশে বাস করেও অনেক বুদ্ধিজীবী ফ্যাসিবাদের পক্ষে কাজ করেছেন, যা কোনোভাবেই কাম্য হতে পারে না। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, বাংলাদেশে রাজনীতি করতে হলে বা থাকতে হলে অবশ্যই ‘বাংলাদেশপন্থি’ হতে হবে।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্য, স্বাধীন এই দেশে অনেক বুদ্ধিজীবী জনগণের পক্ষে না দাঁড়িয়ে ফ্যাসিবাদের তোষামোদ করেছেন। বুদ্ধিজীবীদের এমন ভূমিকা জাতি আশা করে না।’
পররাষ্ট্রনীতি ও রাজনীতির গতিপথ নিয়ে তিনি বলেন, ‘দিল্লির দাসত্ব থেকে বেরিয়ে এসে সবাইকে বাংলাদেশপন্থি রাজনীতি করতে হবে। এই ভূখণ্ডে থাকতে হলে সবার আগে দেশের স্বার্থ দেখতে হবে, বাংলাদেশপন্থি হয়েই থাকতে হবে।’
এর আগে, সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শ্রদ্ধা নিবেদন করেন। পরে রায়েরবাজার ও মিরপুরে সর্বস্তরের মানুষের ঢল নামে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)