ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
'হাদিকে খুব কাছ থেকে “এক্সপার্ট” হাতে গু'লি করা হয়েছে'
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে করা সিটি স্ক্যানে তার মস্তিষ্কে মারাত্মক ক্ষতির চিত্র উঠে এসেছে। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পরেও মস্তিষ্কে গুলির স্প্লিন্টারের কিছু অংশ এখনো রয়ে গেছে।
হাদির চিকিৎসার তত্ত্বাবধানে থাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডা. আব্দুল আহাদ রোববার দুপুরে গণমাধ্যমকে এসব তথ্য জানান।
ডা. আব্দুল আহাদ বলেন, ‘হাদিকে খুব কাছ থেকে কোনো “এক্সপার্ট” বা দক্ষ হাতে গুলি করা হয়েছে। গুলিটি মস্তিষ্কের টেম্পোরাল ব্যারিয়ার ভেদ করে গেছে এবং গুরুত্বপূর্ণ রক্তনালীর পাশ দিয়ে আঘাত করেছে। অস্ত্রোপচার করে গুলির বড় অংশ বের করা গেলেও কিছু স্প্লিন্টার মস্তিষ্কে রয়ে গেছে। সেখানে রক্ত জমাট বেঁধে আছে এবং অক্সিজেনের স্বল্পতা দেখা দিয়েছে।’
তিনি আরও জানান, হাদির দুটি কিডনি সাময়িকভাবে অকার্যকর হয়ে পড়লেও বর্তমানে তা আবার সচল হয়েছে। তবে ফুসফুসের অবস্থা অপরিবর্তিত। জীবনমরণ সন্ধিক্ষণে তিনি এখন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
উন্নত চিকিৎসার জন্য হাদিকে বিদেশে নেওয়ার চেষ্টা করছে তার পরিবার। এ বিষয়ে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছে। ইতোমধ্যে তার চিকিৎসার কেস সামারি বিদেশে পাঠানো হয়েছে বলে জানান ডা. আহাদ।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করে এর মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করেছে র্যাব-২।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি