ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
এমপিদের অনিয়ম তদন্তে নতুন সিদ্ধান্ত ইসির
নিজস্ব প্রতিবেদক: সংসদ সদস্যদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলে এখন থেকে তা তদন্তের আওতায় আনা যাবে সংশোধিত আইনের আওতায় এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে যদি অনিয়মে জড়িত থাকার অভিযোগ আসে, তাহলে স্পিকার নিজ ক্ষমতাবলে বিষয়টি যাচাইয়ের জন্য নির্বাচন কমিশনের কাছে পাঠাতে পারবেন। বাংলাদেশে অতীতে এমন চর্চা না থাকলেও সংশোধিত আইনে এখন এই সুযোগ যুক্ত হয়েছে।
নির্বাচন কমিশনার আরও জানান, নতুন আইনে স্পিকার ছাড়াও নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়ে কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের উদ্যোগ নিতে পারবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট সংসদ সদস্যের সংসদ সদস্যপদ বাতিল হওয়ার বিধানও রাখা হয়েছে সংশোধিত আইনে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- প্রবাসীর সন্তানেরা পাবে শিক্ষাবৃত্তি, জানুন আবেদন পদ্ধতি
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ