ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সপ্তাহের শুরুতে সূচক পতন, তবু আশার আলো দেখছেন বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক: গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন চিত্র দেখে বিনিয়োগকারীদের মধ্যে ধারণা ছিল, চলতি সপ্তাহের শুরু হবে ইতিবাচক ধারায়। তবে সেই প্রত্যাশার প্রতিফলন দেখা যায়নি আজ (১৪ ডিসেম্বর) দিনের লেনদেনে। বরং বাজারে হতাশার ছায়া লক্ষ্য করেছেন বিনিয়োগকারীরা। যদিও দিনের শুরুতে লেনদেন কিছুটা ইতিবাচক প্রবণতায় ছিল।
সূচকের পতনের মধ্যেও অনেক বিনিয়োগকারী বাজার ঘুরে দাঁড়াবে—এমন আশাবাদ ব্যক্ত করছেন। তাদের মতে, স্বল্পমেয়াদে ওঠানামা থাকলেও সামনের দিনগুলোতে পরিস্থিতির উন্নতির সুযোগ রয়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আজকের বাজার পরিস্থিতিকে অতিরিক্ত নেতিবাচক হিসেবে দেখার কারণ নেই। অনেক সময় প্রত্যাশার বাইরে গিয়ে বাজার এমন আচরণ করতেই পারে। তবে সামনে বাজার পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে বলে তারা মনে করেন।
তারা আরও জানান, পুঁজিবাজার কখনোই একই গতিতে চলে না। এ ধরনের পরিস্থিতিতে বিনিয়োগকারীদের ধৈর্য ধরে বাজার মোকাবিলা করা প্রয়োজন।
বাজার পর্যালোচনায় দেখা যায়, রোকবার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৩২.৯৬ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৬.৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৮.০১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১১.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯১.৪৮ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৭৯টির দর বেড়েছে, ২৪৯টির দর কমেছে এবং ৬৩টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৪৫৭ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৪৬৩ কোটি ৭৬ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে প্রায় ৬ কোটি ২৭ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭০টির, কমেছে ৮২টির এবং পরিবর্তন হয়নি ২১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৭.২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৪৪.৪৮ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১০.৫১ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- স্কলারশিপ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, জেনে নিন আবেদন পদ্ধতি
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- দেশে সোনার দামে বড় পতন
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- নবনিযুক্ত সিন্ডিকেট সদস্য মোর্শেদ হাসান খানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভার সময়সূচি নিয়ে যা জানা গেল
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে