ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের জন্য ঢাবি’র সম্মাননা লাভ
নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের ডিসেম্বর মাসে থার্টি-ফাস্ট নাইটসহ বিভিন্ন উৎসবে আতশবাজি, পটকা ও ফানুস ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ এবং পরিবেশ বিষয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রবিবার পরিবেশ অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন।
সম্মাননাপত্রে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে পরিবেশ সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয় অনন্য অবদান রেখে চলেছে। আতশবাজি ও ফানুস ব্যবহারের ফলে বায়ুদূষণ, শব্দদূষণ, রাসায়নিক দূষণ এবং অগ্নিকান্ডের ঝুঁকি বৃদ্ধি পায়। পাখি ও বন্যপ্রাণীর ওপর এর বিরূপ প্রভাব পড়ে। প্লাস্টিক ও কঠিন বর্জ্য জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের ক্ষতির কারণ। এসব বাস্তবতায় পরিবেশ রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ শুধু বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, বরং সমগ্র দেশের জন্যও নৈতিক ও পরিবেশবান্ধব নেতৃত্বের অনুপম নিদর্শন। উপাচার্যের এই সাহসী ও দূরদর্শী সিদ্ধান্ত দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়বদ্ধতা ও নৈতিক নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে ক্যাম্পাসে পরিবেশ বিষয়ক সেমিনার, র্যালি এবং ক্লিনক্যাম্পাস, গ্রীন ক্যাম্পাস, দূষণমুক্ত ক্যাম্পাস ও পাখিবান্ধব ক্যাম্পাস শীর্ষক কর্মসূচিসহ পরিবেশবান্ধব বিভিন্ন কর্মসূচি পরিচালিত হচ্ছে। এসব কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় রোল মডেল হিসেবে কাজ করছে। আরবরি কালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন পরিবেশবান্ধব এসব কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন। এস্টেট অফিস, পরিবেশ সংসদ, গ্রীন ফিউচার ফাউন্ডেশন, বাংলাদেশ সোসাইটি ফর ইকোলজিক্যাল রিসার্চ ইনিশিয়েটিভ এবং বিজ্ঞান অনুষদের ডিন, জীববিজ্ঞান অনুষদের ডিন, কলা অনুষদের ডিন, আইন অনুষদের ডিন ও ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যানের সহযোগিতায় এসব কর্মসূচি পরিচালিত হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের