ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে প্রেস সচিবের কঠোর বার্তা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নিয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি স্পষ্ট জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং পলাতক আসামির নেতৃত্বাধীন কোনো দলকে গণতান্ত্রিক বিশ্বে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া হয় না, সেখানে নির্বাচনে অংশ নেওয়া তো অনেক পরের বিষয়।
সোমবার (১৫ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম তার পোস্টে লিখেন, ‘অনেকে প্রশ্ন করছেন নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি না? দলটির প্রধান মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত এবং আইনের আওতা থেকে পলাতক। তিনি এখনো বাংলাদেশের বিরুদ্ধে সন্ত্রাসী আক্রমণের ডাক দিয়ে যাচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের ভয়ঙ্কর অপরাধীর নেতৃত্বাধীন কোনো সংগঠনকে বিশ্বের কোনো গণতন্ত্রমনা দেশ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে পারে না। সেখানে নির্বাচন তো অনেক দূরের বিষয়।’
প্রেস সচিবের এই বক্তব্যে সরকারের কঠোর মনোভাব ফুটে উঠেছে, যা পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের বর্তমান অবস্থার ওপর সরকারের অবস্থান নির্দেশ করে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর