ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ইতিবাচক সূচনা, শেষ বেলায় হতাশ করল শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক: আগের দিনের ধারাবাহিকতায় আজও (১৫ ডিসেম্বর) পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে লেনদেন শুরু হলেও শেষ বেলায় এসে সেই প্রত্যাশা ভেঙে যায়। দিনের বেশিরভাগ সময় বাজার ইতিবাচক থাকলেও শেষ পর্যায়ে সূচকের একটানা পতন বিনিয়োগকারীদের মধ্যে হতাশা সৃষ্টি করে।
ডিএসই সূত্রে জানা গেছে, দুপুর পোনে ১টা পর্যন্ত বাজারে ইতিবাচক গতি বজায় ছিল। তবে এর পর থেকেই সূচকে ধারাবাহিকভাবে নিম্নমুখী চাপ বাড়তে থাকে, যা বাজার অংশগ্রহণকারীদের জন্য অনাকাঙ্ক্ষিত ছিল।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারে স্বল্পমেয়াদে এমন ওঠানামা স্বাভাবিক বিষয়। তারা বিনিয়োগকারীদের গুজবে কান না দিয়ে মৌলভিত্তি যাচাই করে সচেতন ও সতর্কভাবে লেনদেন করার পরামর্শ দিয়েছেন। তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে ধৈর্য ধরে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে ভবিষ্যতে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪২.৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৯০.০৪ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১১.৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৬.৩৪ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৪.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৭৭.১৮ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৪৮টির দর বেড়েছে, ২৯২টির দর কমেছে এবং ৪৮টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৪১৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৪৫৭ কোটি ৪৯ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে প্রায় ৪৪ কোটি ৩৮ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৫টির, কমেছে ৯৯টির এবং পরিবর্তন হয়নি ১৭টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৪.১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৭২.৩৫ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২৭.২১ পয়েন্ট কমেছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)