ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ড যাত্রা: হাদির চিকিৎসায় কে করছে সহযোগিতা
সরকার ফারাবী: উন্নত চিকিৎসা নিশ্চিত করতে আগামীকাল সোমবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নেওয়া হচ্ছে শরিফ ওসমান হাদিকে।
রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তার ভাই ওমর বিন হাদি।
তিনি জানান, হাদির চিকিৎসা সংক্রান্ত সব সিদ্ধান্ত ও ব্যবস্থাপনায় সরকার পরিবারের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত আছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকালে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে ব্যাংককে পাঠানো হবে। এই এয়ার অ্যাম্বুলেন্সের জন্য ইতোমধ্যে প্রায় ৫২ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। এর আগে সরকারি পর্যায় থেকে জানানো হয়েছিল, হাদির চিকিৎসার যাবতীয় ব্যয় সরকার বহন করবে, তবে তা চিকিৎসকদের চূড়ান্ত অনুমোদনের ওপর নির্ভর করবে।
সিঙ্গাপুরের পরিকল্পনা বাদ, চূড়ান্ত গন্তব্য ব্যাংকক
শুরুর দিকে বিভিন্ন সূত্রে জানা গিয়েছিল, হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে। তবে পরে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী সেই পরিকল্পনায় পরিবর্তন এনে থাইল্যান্ডের ব্যাংকককে চূড়ান্ত গন্তব্য হিসেবে নির্ধারণ করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল আহাদ জানান, হাদি এখনো পুরোপুরি ঝুঁকিমুক্ত নন। তার শারীরিক অবস্থার গুরুত্ব বিবেচনা করেই বিদেশে উন্নত চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিষয়টি চিকিৎসক ও সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তারিত আলোচনার পর চূড়ান্ত করা হয়।
সব মিলিয়ে, দ্রুত ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাদিকে বিদেশে পাঠানোর এই উদ্যোগকে পরিবারের পাশাপাশি সংশ্লিষ্ট মহল অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু