ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
৪ নেতাকে সুখবর দিল বিএনপি
নিজস্ব প্রতিবেদক: আবেদনের ভিত্তিতে দলীয় ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি আরও চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দলটির পাঠানো এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, সংশ্লিষ্ট নেতাদের আবেদন ও সাংগঠনিক বিবেচনায় বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে ১৫ ডিসেম্বর থেকেই।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এর আগে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দিনাজপুর জেলা বিএনপির সদস্য ও নবাবগঞ্জ উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছা. সাবানা বেগম, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সরওয়ার হোসেন, বিরামপুর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছা. উম্মে কুলছুম বানু এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির অন্তর্গত ফুলবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন বাদশাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
পরবর্তীতে তারা প্রত্যেকে দলীয় ফোরামে আবেদন করলে তা পর্যালোচনা শেষে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিএনপি সূত্র জানায়, দলের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি তৃণমূল পর্যায়ে ঐক্য ও কার্যক্রমকে গতিশীল করতে নিয়মিতভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এর আগেও বিভিন্ন সময়ে একাধিক নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দলটি।
দলীয় পর্যবেক্ষকদের মতে, চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাংগঠনিক পুনর্গঠন ও ঐক্য জোরদারে বিএনপির এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর