ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ডাকসুর উদ্যোগে ৬৫ বছর পর সংস্কার হচ্ছে ঢাবির কেন্দ্রীয় মসজিদ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের অবকাঠামো, দেয়াল, ফ্যান, লাইটিং, সাউন্ড সিস্টেম সবকিছুই সেকেলে ও জরাজীর্ণ। অজুখানার অপর্যাপ্ততা, ওয়াশরুমের নোংরা অবস্থা সবকিছু মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ দীর্ঘ কয়েক যুগ ধরে অবহেলার প্রতীক হয়ে আছে। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা সংস্কারের দাবি জানালেও কানে নেয়নি বিগত বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তবে এবার ৬৫ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংস্কারের কাজ শুরু হচ্ছে। মসজিদের দেয়ালে ড্যাম্পপ্রুফিং, রং, লাইটিং, সাউন্ডবক্স, কার্পেট, অজুখানা ও ওয়াশরুম সম্প্রসারণ, মেয়েদের মসজিদের সংস্কার ও সম্প্রসারণ এবং পুরো মসজিদে এসি স্থাপন করা হবে।এছাড়া সংস্কার কাজের ক্ষেত্রে মেয়েদের মসজিদের সংস্কারকেও গুরুত্ব দিচ্ছে ডাকসু।
এ বিষয়ে ডাকসুর ভিপি সাদিক কায়েম জানান, ডাকসুর উদ্যোগে ৬৫ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সংস্কার কাজ শুরু হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে ওয়াশরুম ও অজুখানা সংস্কার, মসজিদে এসি স্থাপন এবং আলোকসজ্জার কাজ সম্পন্ন হবে, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, নারী শিক্ষার্থীদের নামাজের জায়গার সম্প্রসারণ ও নামাজের স্থানে যাওয়ার জন্য পৃথক রাস্তার ব্যবস্থা করা হচ্ছে। পরবর্তী ধাপে কেন্দ্রীয় মসজিদকে অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় একটি সমন্বিত কালচারাল সেন্টারে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর