ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
সয়াবিনসহ সব ধরনের ভোজ্যতেলে ১% উৎসে কর আরোপ
নিজস্ব প্রতিবেদক: সরকার সয়াবিনসহ সব ধরনের ভোজ্যতেলেরওপর ১ শতাংশ উৎসে কর (Source Tax) আরোপ করেছে। এই কর সয়াবিন, সানফ্লাওয়ার, পাম এবং ভুট্টা জাতীয় তেলের ওপর প্রযোজ্য হবে। এর আগে এই পণ্যগুলোর ওপর কোনো উৎসে কর ছিল না।
সোমবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (করনীতি) এ কে এম বদিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন তেল, ভ্যাট নিবন্ধিত ভোজ্যতেল পরিশোধন শিল্পের মাধ্যমে অপরিশোধিত ভোজ্যতেল আমদানি, সানফ্লাওয়ার বীজ ও তেল এবং ভুট্টার তেল আমদানিতে উৎসে করের হার ১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
এদিকে, আন্তর্জাতিক বাজারে দাম কমার পরিপ্রেক্ষিতে গত আগস্ট মাসের মাঝামাঝি সময়ে সরকার দেশের বাজারে পাম তেলের দাম প্রতি লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা ঘোষণা করেছিল। এর আগে পাম তেলের নির্ধারিত মূল্য ছিল ১৬৯ টাকা। তবে, সয়াবিন তেলের দাম আগের মতোই প্রতি লিটার বোতল ১৮৯ টাকায় অপরিবর্তিত রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল