ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সূচকের উত্থান দিয়ে সপ্তাহ শেষ হয়েছে শেয়ারবাজারে। চলতি সপ্তাহে প্রথম কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ২১.৮৭ পয়েন্ট এবং শেষ কার্যদিবসে বেড়েছে ৫০.৬৩ পয়েন্ট। অর্থাৎ দুই কার্যদিবসে সূচক বেড়েছে ৭২.৫০ পয়েন্ট। মাঝখানে তিন কার্যদিবসে সূচক কমেছে ১৬৩ পয়েন্ট। চলতি সপ্তাহে ৫ কার্যদিবসে লেনদেন কমেছে ৫৬০ কোটি ২০ লাখ টাকা। একই সময়ে বাজার মূলধন কমেছে ৩ হাজার ১৮০ কোটি ২৯ লাখ টাকা। আলোচ্য সপ্তাহে প্রথম ও শেষ কার্যদিবসে সূচক বাড়লেও দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ কার্যদিবসে সূচক উল্লেখযোগ্য হারে কমেছে। তবে সপ্তাহের বেশিভাগ দিনে বাজারে চাপা উদ্বেগ তৈরি হলেও আজকের উত্থান বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ ডিএসইতে সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও তার স্থায়িত্ব ছিল কম। এরপর পতন ঘটলেও আবারও সূচকের উত্থান ঘটে। লেনদেনের শুরুতে সূচকের উঠানামা গতি ছিল নিম্নমুখী। কিন্তু দুপুর সাড়ে ১২টার পর একটানা সূচক বাড়তে থাকে। সুচকের তীর উপরের দিকে রেখেই লেনদেন শেষ হয়। এদিন সূচক বাড়লেও লেনদেনের গতি ছিল শ্লথ। যে কারণে দিনশেষ সূচকের উত্থানেও টাকার অংকে লেনদেন কমেছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫০.৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫২৩.৭৮ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৮.০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯৬.৩০ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২১.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৫১.০৮ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৪০১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৮২টির দর বেড়েছে, ৫৪টির দর কমেছে এবং ৬৫টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৭৭৮ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৯৪৯ কোটি ৯৬ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১৭১ কোটি ৬৪ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে।
এদিন সিএসইতে ১২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২৪ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০১টির, কমেছে ৭৬টির এবং পরিবর্তন হয়নি ১৮টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৫.৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৯৩.৩৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৫৫.৩২ পয়েন্ট কমেছিল।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ