ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি নিউলাইন ক্লোথিংস লিমিটেডের শেয়ার কারসাজির দায়ে পাঁচ বিনিয়োগকারীকে মোট ১৩ কোটি ৩৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিএসইসির ৯৭২তম কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, তদন্তে কারসাজির প্রমাণ মেলায় এই জরিমানা করা হয়েছে।
বিএসইসির সূত্র বলছে, ২০২১ সালের ২৪ মে থেকে ৫ জুলাই পর্যন্ত সময়ে নিউলাইন ক্লোথিংসের শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ঘটনাটি তদন্ত করা হয়। তদন্তে কারসাজির বিষয়টি প্রমাণিত হলে পাঁচ বিনিয়োগকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে নিয়ন্ত্রক সংস্থা।
জরিমানার মধ্যে রিয়াজ মাহমুদকে ১ কোটি ১৪ লাখ টাকা, আবুল বাশারকে ৪ কোটি ২ লাখ টাকা, সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিংকে ৪ কোটি ২৮ লাখ টাকা, মো. সেলিমকে ১ কোটি ৬৯ লাখ টাকা এবং মো. জামিলকে ২ কোটি ২০ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে মোট জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে ১৩ কোটি ৩৩ লাখ টাকা।
বিএসইসির এই পদক্ষেপ শেয়ারবাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় নিয়ন্ত্রক সংস্থার কঠোর অবস্থান বাজারে আস্থার পরিবেশ তৈরি করবে।
এছাড়া, এই ধরনের সুনির্দিষ্ট পদক্ষেপ অন্যদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে। ফলে ভবিষ্যতে শেয়ার কারসাজির ঝুঁকি কমবে এবং বিনিয়োগকারীরা আরও নিরাপদ ও টেকসই বাজারের সুবিধা পাবেন।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের