ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে তিস্তা প্রকল্প বাস্তবায়নের জন্য একটি কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন। ঢাকায় চীনের রাষ্ট্রদূত এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সোমবার (১৫ সেপ্টেম্বর) পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকটি প্রায় এক ঘণ্টা স্থায়ী হয় এবং দুই পক্ষ তিস্তা প্রকল্প ও এর সঙ্গে সংশ্লিষ্ট সিদ্ধান্ত বাস্তবায়নের দিক নিয়ে আলোচনা করেছেন।
বাংলাদেশ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের কাছে প্রায় ৫৫ কোটি ডলার ঋণ চেয়েছে। এই প্রস্তাব চীন ইতিবাচকভাবে দেখছে। বৈঠকে উভয় পক্ষ পূর্ববর্তী সময় নেওয়া সিদ্ধান্তগুলো, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বেইজিং সফরের সময় নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ওপর আলোকপাত করেছেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা