ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
'বুধবার সকাল থেকেই কেন্দ্রগুলোতে ব্যালট পাঠানো শুরু হবে'
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ঐতিহাসিক গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, আগামীকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠানোর কাজ শুরু হবে।
ইসি সানাউল্লাহ বলেন, “ইতিমধ্যে জেলা পর্যায় থেকে ব্যালট পেপার উপজেলাগুলোতে পৌঁছে গেছে। আগামীকাল সকাল থেকে আমরা কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পাঠানোর কাজ শুরু করব এবং বিকেলের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করা হবে।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের ২৯৯টি আসনে আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে নারী প্রার্থীর সংখ্যা ৮১ জন। দেশের মোট ১২ কোটি ৭৭ লাখ ভোটারের মধ্যে নারী ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান।
নির্বাচনী নিরাপত্তায় কড়াকড়ি আরোপের কথা উল্লেখ করে তিনি জানান, ভোটের মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোট ৯ লাখ ৫৮ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া নির্বাচন পর্যবেক্ষণে ৪৫ হাজার ৩১৩ জন দেশীয় এবং ৩৫০ জন বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন। ১৫৬ জন বিদেশি সাংবাদিকও নির্বাচন কভার করার জন্য ইতিমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন।
নির্বাচন কমিশনার আশা প্রকাশ করেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং প্রস্তুতির মাধ্যমে একটি অবাধ ও উৎসবমুখর নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র