ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
সকল উপদেষ্টার সম্পদের বিবরণী প্রকাশ করল সরকার
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের লক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সব উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের সম্পদের বিবরণী প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জনসমক্ষে আনা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা নির্দেশনার আলোকে উপদেষ্টা এবং তাঁদের স্বামী বা স্ত্রীদের ৩০ জুন ২০২৪ এবং ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত অর্জিত সম্পদের বিস্তারিত বিবরণ প্রকাশ করা হলো। মূলত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং সরকারের নৈতিক অবস্থান তুলে ধরতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের পরপরই জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তাঁর সরকারের সব উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাঁদের সম্পদের হিসাব দেবেন। তিনি জানিয়েছিলেন, এই প্রক্রিয়া কেবল উপদেষ্টাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পর্যায়ক্রমে সব সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও সম্পদের বিবরণী জমা দেওয়া নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে।
এই পদক্ষেপকে সুশাসনের পথে একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এখন থেকে যে কেউ এই সম্পদ বিবরণী দেখতে পারবেন।
সকল উপদেষ্টার সম্পদের বিবরণী দেখতে এখানে ক্লিক করুন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)