ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
ভোটকেন্দ্র খুঁজে পাওয়ার ৪টি সহজ উপায় জানাল ইসি
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ঐতিহাসিক গণভোট। এই মহাযজ্ঞকে ঘিরে ভোটারদের সুবিধার্থে এবং ভোটকেন্দ্র সংক্রান্ত তথ্য প্রাপ্তি সহজ করতে চারটি ডিজিটাল পদ্ধতি চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। ভোটাররা এখন ঘরে বসেই স্মার্টফোন বা সাধারণ ফোনের মাধ্যমে কয়েক সেকেন্ডে নিজের ভোটকেন্দ্র ও ভোটার নম্বর খুঁজে নিতে পারবেন।
নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা এক বিজ্ঞপ্তিতে এই ৪টি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে:
১. স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ: স্মার্টফোন ব্যবহারকারীরা ‘Google Play Store’ বা ‘App Store’ থেকে ‘Smart Election Management BD’ অ্যাপটি ডাউনলোড করতে পারেন। অ্যাপে গিয়ে নিজের এনআইডি (NID) নম্বর ও জন্ম তারিখ প্রদান করলেই ভোটকেন্দ্রের নাম, ভোটার নম্বর এবং ম্যাপে কেন্দ্রের অবস্থান দেখা যাবে।
২. ১০৫ হটলাইন সেবা: যাদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই, তারা যেকোনো ফোন থেকে ১০৫ নম্বরে কল করতে পারেন। সরাসরি অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এই সেবা প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চালু থাকে। কল করার সময় এনআইডি নম্বর সাথে রাখা জরুরি।
৩. এসএমএস পদ্ধতি: সাধারণ মোবাইল ব্যবহারকারীরা মেসেজ অপশনে গিয়ে লিখুন— PC <স্পেস> NID Number এবং পাঠিয়ে দিন ১০৫ নম্বরে। ফিরতি এসএমএসের মাধ্যমেই কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানিয়ে দেওয়া হবে।
৪. নির্বাচন কমিশনের ওয়েবসাইট: কম্পিউটার ব্যবহারকারীরা সরাসরি নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (ecs.gov.bd) ভিজিট করে ‘ভোটকেন্দ্র’ মেনু থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন। এখানে গুগল ম্যাপের মাধ্যমে কেন্দ্রের সঠিক অবস্থান দেখার বিশেষ সুবিধাও রয়েছে।
নির্বাচন কমিশন ভোটারদের প্রতি অনুরোধ জানিয়েছে, শেষ মুহূর্তের ভিড় এড়াতে ভোট দিতে যাওয়ার আগেই যেন তারা প্রয়োজনীয় তথ্যগুলো সংগ্রহ করে নেন। একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে প্রযুক্তির এই ব্যবহার ভোটারদের ভোগান্তি অনেকটা লাঘব করবে বলে আশা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ