ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে গেলেন ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তিনি সেখানে উপস্থিত হন।
এর একদিন আগে, সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে তারা ড. ইউনূসকে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান।
বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “আপনাদের সঙ্গে দেখা করার ইচ্ছা সবসময় থাকে, তবে সুযোগ হয়ে ওঠে না। পূজার সময়ে অন্তত একবার সামনাসামনি আলাপের সুযোগ হয়।” এরপর তিনি দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অগ্রগতির খোঁজখবর নেন।
হিন্দু ধর্মীয় নেতারা জানান, এবারের দুর্গাপূজায় গতবারের তুলনায় এক হাজারেরও বেশি নতুন মণ্ডপ যুক্ত হয়েছে। সারা দেশে পূজামণ্ডপ তৈরির কাজ এখন পুরোদমে চলছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর