ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
২৬৬ কোটি টাকার কর কেলেঙ্কারি: কর্মকর্তা বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক :ঢাকার কর অঞ্চল-১৬-এর যুগ্ম কর কমিশনার মো. জাহাঙ্গীর আলম এবং অতিরিক্ত সহকারী কর কমিশনার (ইএসিটি) মোহাম্মদ মাসুদুর রহমান বড় অঙ্কের ঘুষের অভিযোগে চাকরি হারিয়েছেন।
গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, জোবাইদা করিম জুট মিলস লিমিটেড নামের প্রতিষ্ঠানটির ২৬৬ কোটি টাকার কর কমানোর জন্য তারা মোট ৩৫ লাখ টাকা ঘুষ নিয়েছিলেন। এনবিআরের পৃথক আদেশে মোহাম্মদ মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয় এবং মো. জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
প্রতিবেদন অনুসারে, কোম্পানির কর ২৯৯ কোটি টাকা থেকে কমিয়ে ৩৩ কোটি টাকা নির্ধারণ করা হয়। এই প্রক্রিয়ায় তারা ট্রাইব্যুনালের নির্দেশনা অমান্য করে, রেঞ্জ বা কমিশনারের অনুমোদনও না নিয়ে অর্ডারশিট তৈরি করেছিলেন।
জাহাঙ্গীর আলম স্বীকার করেছেন যে, ঘুষের বিনিময়ে কর কমানো হয়েছে। মাসুদুর রহমান যদিও ঘুষ নেওয়া অস্বীকার করেছেন।
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, জনস্বার্থে জাহাঙ্গীর আলমকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে এবং মাসুদুর রহমানকে শৃঙ্খলাভঙ্গের কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বর্তমানে মো. জাহাঙ্গীর আলম নোয়াখালীর কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-৩-এ, আর মাসুদুর রহমান ফরিদপুর কর অঞ্চলে দায়িত্বে ছিলেন।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন