ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
বিসিএস পরীক্ষার কারণে বিক্ষোভের সময়সূচি পরিবর্তন করল জামায়াত
নিজস্ব প্রতিবেদক: আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করতে ঘোষিত কর্মসূচির সময়সূচি সাময়িকভাবে পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার কারণে ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকাল বেলা কোনো বিক্ষোভ করা হবে না।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, পাঁচ দফা দাবিতে ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর তিন দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালবেলা বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জামায়াতে ইসলামী দায়িত্বশীল অবস্থান নিয়েছে। বিকেলে কর্মসূচি চালানো হলে পরীক্ষার কার্যক্রমে কোনো ব্যাঘাত হবে না। তাই সারাদেশের সংশ্লিষ্ট শাখাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে— ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালে কোনো বিক্ষোভ নয়, কর্মসূচি শুধুমাত্র বিকেলে অনুষ্ঠিত হবে।
দলটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা আন্তরিকভাবে দোয়া করছে, বিসিএস পরীক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং সফলভাবে উত্তীর্ণ হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে ও জাতির প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
উল্লেখ্য, আগামী ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা