ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে টেকসই বিনিয়োগের সুযোগ আরও সম্প্রসারণে উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সামাজিক বন্ড, কমলা বন্ড, লিঙ্গ-ভিত্তিক বন্ড এবং সবুজ বন্ড ইস্যুর সুযোগ তৈরি করতে ‘বিএসইসি (ঋণ সিকিউরিটিজ) বিধিমালা, ২০২১’-এর সংশোধনী প্রস্তাব অনুমোদন করেছে কমিশন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ৯৭২তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে কমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশোধনীর খসড়া জনমত যাচাইয়ের জন্য বিএসইসির ওয়েবসাইট ও জাতীয় দৈনিকে প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট সব মহলের পরামর্শ নিয়ে এবং জনমতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
কমিশন মনে করছে, এ সংশোধনী বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের শেয়ারবাজারে নতুন বিনিয়োগের দিগন্ত উন্মোচিত হবে। বিশেষ করে টেকসই অর্থায়নের লক্ষ্য অর্জন এবং বৈচিত্র্যময় বন্ড বাজার গড়ে তুলতে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, সামাজিক, কমলা, লিঙ্গ-ভিত্তিক ও সবুজ বন্ড চালুর সুযোগ তৈরি হলে শুধু স্থানীয় নয়, বিদেশি বিনিয়োগকারীরাও আগ্রহী হবেন। এতে শেয়ারবাজারে নতুন অর্থপ্রবাহ বাড়বে এবং দীর্ঘমেয়াদে অর্থনীতির টেকসই উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি