ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
চাকসু নির্বাচন: ছাত্রদলের মনোনয়ন সংগ্রহ, প্যানেল ঘোষণা মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনে শাখা ছাত্রদল বিচ্ছিন্নভাবে মনোনয়ন ফরম তুলেছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চাকসু ভবনের নির্বাচন কমিশনের অফিস থেকে তারা এই মনোনয়নপত্র সংগ্রহ করে। সংগঠনটি জানিয়েছে, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের উপস্থিতিতে তাদের প্যানেল ঘোষণা করা হবে, যা ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের মতো একক প্যানেল হবে।
অন্যদিকে, ছাত্রশিবির, ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদসহ অন্যান্য ছাত্রসংগঠন অন্তর্ভুক্তিমূলক প্যানেল গঠনে তোড়জোড় শুরু করেছে। ইসলামী ছাত্র আন্দোলন 'সচেতন শিক্ষার্থী সংসদ' নামে এবং ছাত্র অধিকার পরিষদ 'চাকসু ফর র্যাপিড চেঞ্জ' নামে প্যানেল ঘোষণার কথা জানিয়েছে।
সহ-সভাপতি (ভিপি) পদপ্রত্যাশী শাখা ছাত্রদল নেতা মো. শাফায়াত জানান, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী তারা মনোনয়নপত্র নিয়েছেন এবং আগামীকাল প্যানেল ঘোষণা করা হবে। ছাত্র অধিকার পরিষদের চবি শাখা সদস্য সচিব রোমান রহমান বলেন, তারা ছাত্রদল ও শিবিরের সঙ্গে আলোচনা করছেন এবং সম্মানজনক প্রস্তাব পেলে তাদের সঙ্গে নির্বাচনে যেতে রাজি আছেন।
এবারের চাকসু নির্বাচনে স্নাতক ও স্নাতকোত্তরের পাশাপাশি এমফিল ও পিএইচডির শিক্ষার্থীরাও প্রার্থী হতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মতো ওএমআর পদ্ধতিতেই ভোট গ্রহণ করা হবে।
মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে রোববার (১৪ সেপ্টেম্বর) থেকে। প্রথম দিনে কেন্দ্রীয় সংসদে ২৬ জন ও হল সংসদে ২ জন প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন। দ্বিতীয় দিনে এখন পর্যন্ত কেন্দ্রীয় সংসদে ৯১ জন, ছেলেদের হলে ২৬ জন এবং মেয়েদের হলে ২৬টি মনোনয়ন বিতরণ হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
তফসিল অনুযায়ী, ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে, ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে, এবং ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)