ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
পাঁচ ইসলামী ব্যাংকের দায়িত্বে আসছে প্রশাসক
মোবারক হোসেন
সিনিয়র রিপোর্টার
মোবারক হোসেন : দেশের ব্যাংক খাতে বড় পরিবর্তনের দ্বারপ্রান্তে পৌঁছেছে সংকটে থাকা পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যেই ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশের আওতায় এ পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছে। একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হলো—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বিশেষ সভায় বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। এ পাঁচ ব্যাংককে একীভূতকরণের মূল উদ্দেশ্য হলো আমানতকারীদের স্বার্থ রক্ষা করা এবং ব্যাংক খাতে আস্থা ফিরিয়ে আনা।
প্রশাসক নিয়োগ ও নতুন কাঠামো
প্রতিটি ব্যাংকে একজন অস্থায়ী প্রশাসক বসানো হবে। তাঁদের সহায়তায় কাজ করবেন চারজন করে কর্মকর্তা। প্রশাসক দায়িত্ব নেওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ বাতিল হয়ে যাবে। পাশাপাশি ব্যাংকগুলোর শেয়ার শূন্য ঘোষণা করা হবে। তবে আমানতকারী এবং কর্মকর্তা–কর্মচারীদের স্বার্থ অক্ষুণ্ণ থাকবে বলে আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, একীভূত করার আগে নতুন একটি ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে। সম্ভাব্য নাম হতে পারে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’। প্রাথমিকভাবে এটি সরকারের মূলধনে গড়ে তোলা হবে। পরবর্তীতে ধাপে ধাপে শেয়ার বিক্রি করে সরকার বিনিয়োগকৃত অর্থ ফেরত নেবে। বড় আমানতকারীদের শেয়ার গ্রহণের প্রস্তাব দেওয়া হবে, আর ছোট আমানতকারীরা চাইলে সহজেই তাদের আমানত তুলে নিতে পারবেন।
খেলাপি ঋণ ও সরকারের সহায়তা
বিগত সরকারের সময়ে ব্যাপক জালিয়াতি ও অনিয়মের কারণে এসব ব্যাংকের ৪৮ থেকে ৯৮ শতাংশ ঋণ খেলাপি হয়ে গেছে। একীভূত প্রক্রিয়া সফল করতে প্রয়োজনীয় ৩৫ হাজার ২০০ কোটি টাকার মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার ২০০ কোটি টাকা। এই অর্থের মাধ্যমে ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি পুনর্গঠন করা হবে।
আমানতকারীদের প্রতি সরকারের আশ্বাস
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, “অমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই, সরকার সম্পূর্ণ দায়ভার নেবে।”
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল