ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম, উত্তাল শাহবাগ
নিজস্ব প্রতিবেদক: লাখো মানুষের অশ্রুসিক্ত বিদায় আর বিচারের দাবিতে উত্তাল রাজপথের মধ্য দিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক শহীদ শরীফ ওসমান হাদি।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে তাকে দাফন করা হয়। তবে দাফন সম্পন্ন হওয়ার পরপরই রাজধানীর শাহবাগ এলাকা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে।
এদিন দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। স্মরণকালের অন্যতম বড় এই জানাজায় ইমামতি করেন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজার আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হাদির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আবেগঘন বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
জানাজা শেষে হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয় এবং বিকেল ৩টা ২০ মিনিটের দিকে জাতীয় কবির সমাধির পাশে দাফন সম্পন্ন হয়। দাফনকালে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, ‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমান, এনসিপি-র হাসনাত আবদুল্লাহসহ ডাকসু নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে হাদির দাফন পরবর্তী সময়ে কয়েক হাজার বিক্ষুব্ধ মানুষ শাহবাগ চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। সমাবেশ থেকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে, শরীফ ওসমান হাদির মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ ব্যর্থতার বহিঃপ্রকাশ। এই ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় সংগঠনটি। নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে শিক্ষার্থী-জনতাকে সঙ্গে নিয়ে আরও কঠোর ও লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শাহবাগ ও আশপাশ এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?