ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
মেট্রোতে ২৫ শতাংশ ছাড় পাবেন শিক্ষার্থীসহ বিশেষ তিন শ্রেণি
নিজস্ব প্রতিবেদক: সড়ক ও রেলপথে যাতায়াতে সাধারণ মানুষের জন্য বড় এক স্বস্তির সংবাদ দিলেন সড়ক পরিবহণ, রেল ও নৌ পরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম রবি। মেট্রোরেল এবং আন্তঃনগর ট্রেনের দীর্ঘদিনের ভাড়ার বোঝা কমাতে এবার বিশেষ তিন শ্রেণির যাত্রীর জন্য বড় ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, শিক্ষার্থী, জ্যেষ্ঠ নাগরিক এবং প্রতিবন্ধীরা এখন থেকে ২৫ শতাংশ কম ভাড়ায় যাতায়াত করতে পারবেন।
মন্ত্রী জানান, যাদের বয়স ৬৫ বছর পূর্ণ হয়েছে, যারা শারীরিক প্রতিবন্ধী কিংবা যারা ছাত্র এই তিন শ্রেণির মানুষ নিজ নিজ পরিচয়পত্র (আইডি কার্ড) অথবা ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করে এই সুবিধা নিতে পারবেন। সবকিছু ঠিক থাকলে আগামী কোরবানি ঈদের আগেই এই নতুন নিয়ম কার্যকর করার পরিকল্পনা রয়েছে সরকারের।
রেলের বর্তমান করুণ দশার জন্য পূর্ববর্তী প্রশাসনকে দায়ী করে তিনি মন্তব্য করেন, বিগত সরকার রেলের প্রায় এক লাখ কোটি টাকার বেশি টাকার উন্নয়ন কাজ করেছে। তবে তার দাবি, এই বিশাল অঙ্কের খরচ কেবল কাগজেই সীমাবদ্ধ ছিল, বাস্তবে রেলের প্রকৃত মান বাড়েনি। তিনি আক্ষেপ করে বলেন, 'সবই কাগজে-কলমে। উলটো রেলের ইঞ্জিন কম, রেল চলে না, ভেঙে যায়।'
বর্তমান সরকারের ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে মন্ত্রী বলেন, তারা রেলসেবাকে সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য এবং গতিশীল করতে কাজ করছেন। চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করার পাশাপাশি ট্রেনের গতি বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। মন্ত্রীর তথ্যমতে, 'নতুন কিছু প্রকল্প গ্রহণ করা হচ্ছে, সেগুলো বাস্তবায়ন হলে রেল সেবা আরও শক্তিশালী হবে, জনবান্ধব ও মানসম্মত হবে।' দ্রুত এসব প্রকল্প বাস্তবায়ন হলে রেল যাতায়াতে অল্প সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক