ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
ফ্যামিলি কার্ড: ১০ মার্চ থেকে ২৫০০ টাকা করে পাবেন ৬৬০০ পরিবার
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে বড় এক পদক্ষেপ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে আগামী ১০ মার্চ থেকে বহুল প্রতীক্ষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে পারে। মঙ্গলবার (৩ মার্চ) সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জে এম জাহিদ হোসেন এই জনকল্যাণমূলক উদ্যোগের কথা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
প্রাথমিক পর্যায়ে দেশের ১৪টি উপজেলার ৬ হাজার ৫০০টি পরিবারকে এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে। নির্বাচিত প্রতিটি পরিবার কার্ডের মাধ্যমে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সুবিধা পাবে। মন্ত্রী ডা. এ জে এম জাহিদ হোসেন বলেন, 'সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলট পর্ব চালু করতে যাচ্ছে। এ কর্মসূচির মূল লক্ষ্য পর্যায়ক্রমে দুই কোটি পরিবারকে মাসিক নগদ সহায়তার আওতায় আনা।'
আগামী ১০ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই পাইলট প্রকল্পটির মেয়াদ হবে চার মাস। মন্ত্রী এ বিষয়ে আরও যোগ করেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ মার্চ আনুষ্ঠানিকভাবে চার মাসের পাইলট প্রকল্প উদ্বোধন করবেন ১৪টি উপজেলায়। সেখানে অন্তত পাঁচ সদস্যের এই পরিবারগুলো প্রতি মাসে ২৫০০ টাকা সরাসরি মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন।' সরকারের পক্ষ থেকে স্বচ্ছতা নিশ্চিত করতে সরাসরি ডিজিটাল মাধ্যমে অর্থ প্রেরণের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাইলট প্রকল্পের সফলতার ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে এই কর্মসূচি সারা দেশে সম্প্রসারিত হবে। এটি পূর্ণাঙ্গভাবে চালু হলে দেশের বিশাল এক জনগোষ্ঠী উপকৃত হবে। বিশাল এই কর্মযজ্ঞের বাজেট সম্পর্কে ডা. জাহিদ হোসেন আরও বলেন, 'যদি পুরোপুরি বাস্তবায়ন করা যায়, তবে এ কর্মসূচির মাসিক ব্যয় হবে প্রায় ৫ হাজার কোটি টাকা এবং বার্ষিক ব্যয় হবে প্রায় ৬০ হাজার কোটি টাকা।' এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে দারিদ্র্য বিমোচন আরও গতিশীল হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- যেভাবে সহজে অনলাইনে দেখবেন এসএসসি পরীক্ষার ফলাফল
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)