ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
বাজার নিয়ন্ত্রণ ও জনদুর্ভোগ কমাতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: প্রান্তিক মানুষের নাগালের বাইরে চলে যাওয়া মোটা চালের দাম নিয়ন্ত্রণে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে বাজার মনিটরিং ও দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে কড়া নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (৩ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই নির্দেশনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
অতিরিক্ত প্রেস সচিব জানান, খুচরা বাজারে মোটা চালের দাম বাড়ার খবরটি নজরে আসতেই প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হন এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আদেশ দেন। আতিকুর রহমান রুমন বলেন, 'গতকাল মোটা চাল যেটা প্রান্তিক মানুষের খাদ্য সেই চাল খুচরা বাজারে বৃদ্ধির সংবাদ প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে দ্রুত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেন।' প্রধানমন্ত্রীর এই তড়িৎ নির্দেশনার ফলে ইতিমধ্যে বাজারে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বলে জানা গেছে।
ব্যক্তি প্রচার বা জনতুষ্টির বিপক্ষেও নিজের অনড় অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী। রাজধানীর বিভিন্ন সড়ক ও মোড়ে তাকে অভিনন্দন জানিয়ে টাঙানো সব ধরনের বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। তিনি চান না জনজীবনে ব্যাঘাত ঘটে বা শহরের সৌন্দর্য নষ্ট হয় এমন কোনো প্রচারণামূলক বিজ্ঞাপন দৃশ্যমান থাকুক।
স্থলভাগের পাশাপাশি জলসীমার নিরাপত্তাতেও বিশেষ নজর দিয়েছেন সরকারপ্রধান। উপকূলীয় অঞ্চলে জেলেদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং মৎস্য সম্পদ রক্ষায় বঙ্গোপসাগরে নিয়মিত টহল বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। আতিকুর রহমান রুমন এ প্রসঙ্গে বলেন, 'উপকূলীয় ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার ও মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত টহল বাড়ানো এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।' মূলত দস্যুতা ও অবৈধ পাচার রোধে আইনশৃংখলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার তাগিদ দিয়েছেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- বিশ্বকাপের আগে দেওয়া কথা কি রাখবেন ইয়ামাল?
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- বিশ্বকাপ জিতে দেশে ফিরল স্পেন, রাজকীয় সংবর্ধনা
- মেসির সঙ্গে অবিচার করল আর্জেন্টিনা
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- মেসির অশ্রু দেখে যা বললেন স্পেন অধিনায়ক রদ্রি