ঢাকা, শনিবার, ২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
প্রধান সড়কে ব্যাটারি রিকশা নিষিদ্ধ করলেন ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক: ঢাকার প্রধান সড়কগুলোকে ব্যাটারিচালিত রিকশামুক্ত রাখতে এবং ইফতারের আগে নগরবাসীর ঘরে ফেরা নির্বিঘ্ন করতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৩ মার্চ) ডিএমপি সদরদপ্তরে আয়োজিত এক সমন্বয় সভায় ট্রাফিক পুলিশকে এই সংক্রান্ত বিশেষ নির্দেশনা দেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। রমজানে ব্যাংক ও শপিংমলের নিরাপত্তা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার জানান, মূল সড়কে যেন কোনোভাবেই ব্যাটারিচালিত রিকশা প্রবেশ করতে না পারে, সে বিষয়ে ট্রাফিক বিভাগ অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি ফুটপাত ও রাস্তার অবৈধ দখলদারদের উচ্ছেদে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন, নগরবাসী যেন সময়মতো বাসায় ফিরে ইফতার করতে পারেন, সেজন্য ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে ট্রাফিক ও ক্রাইম বিভাগের সদস্যরা নিরলস কাজ করছেন। এমনকি যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা সড়কেই ইফতার সারছেন।
সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম জানান, রমজানের শুরু থেকে এখন পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে নিরাপত্তা আরও জোরদার করতে তিনি ব্যবসায়ী নেতাদের প্রতি বিশেষ আহ্বান জানান। তিনি বলেন, 'আপনাদের দোকান, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসুন।' এতে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি অপরাধ প্রতিরোধে পুলিশের কাজ অনেক সহজ হবে বলে তিনি মন্তব্য করেন।
নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, সাইবার অপরাধ ও সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধে ডিএমপির বিশেষ ইউনিট কাজ করছে। এছাড়া ঈদ সামনে রেখে ব্যবসায়ীদের বড় অংকের নগদ অর্থ বা মূল্যবান সামগ্রী স্থানান্তরের ক্ষেত্রে পুলিশের বিশেষ এস্কর্ট সেবা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যেকোনো জরুরি প্রয়োজনে বা বিপদে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
সমন্বয় সভায় ডিএমপির শীর্ষ কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মাসুদ করিম, ডিবি প্রধান শফিকুল ইসলাম, ট্রাফিক প্রধান আনিছুর রহমানসহ বিভিন্ন ব্যবসায়ী ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ রমজান ও নিরাপদ ঈদ উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন কর্মকর্তারা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে