ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
‘ভাইকে শহীদ হিসেবে কবুল করুন’: মোনাজাতে হাদির বড় ভাই
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় (জাতীয় কবির সমাধিস্থল) দাফন করা হয়েছে। দাফন শেষে আয়োজিত মোনাজাতে কান্নাজড়িত কণ্ঠে তার বড় ভাই আবু বকর সিদ্দিক আল্লাহর কাছে প্রার্থনা করেন, "আল্লাহ আমার ভাইয়ের শাহাদাত কবুল করুন।"
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে দাফন পরবর্তী মোনাজাতে তিনি আরও বলেন, "আল্লাহ আমার ভাই শরিফ ওসমান হাদিকে শহীদ হিসেবে মর্যাদা দান করুন এবং তার জীবনের সব গুনাহ মাফ করে দিন। আমাদের পরিবারকে এই শোক সইবার শক্তি দিন।" মোনাজাতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, হাদির সহযোদ্ধা এবং যারা অন্যায়-নিপীড়নের বিরুদ্ধে লড়াই করছেন, সবার জন্য দোয়া করেন। এছাড়া হাদির রেখে যাওয়া ‘ইনকিলাব মঞ্চ’ এবং তার শুরু করা কাজগুলো যেন ভবিষ্যতে সফলভাবে এগিয়ে যায়, সেই প্রার্থনাও করা হয়।
এর আগে দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ হাদির জানাজা অনুষ্ঠিত হয়। বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে এই জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন। কয়েক লাখ মানুষের উপস্থিতিতে এই জানাজা স্মরণকালের অন্যতম বড় জানাজায় পরিণত হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির